×

জাতীয়

ব্রাজিলের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৬:০৭ পিএম

ব্রাজিলের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রাজিলের নবনির্বাচিত রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা

ব্রাজিলের নবনির্বাচিত রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক কল্যাণে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় সোমবার (৩১ অক্টোবর) লুলা দা সিলভাকে চিঠিতে পাঠিয়ে অভিনন্দন জানান শেখ হাসিনা। খবর- বাসসের।

চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে আপনার অসাধারণ বিজয় লাভের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ব্রাজিল পারস্পরিক কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ব্যাপকভাবে সম্পৃক্ততার ফলে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে। দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধন সময়ের সঙ্গে আরও গভীর হচ্ছে। দুই দেশের জনগণের স্বার্থে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।

চিঠিতে তিনি বলেন, আমরা এই কঠিন সময়ে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে পারি, যখন আমরা মহামারির প্রভাব কাটিয়ে উঠছি এবং ইউক্রেন সংকটের প্রভাব মোকাবেলা করছি।

শেখ হাসিনা এছাড়াও লুইস ইনাসিও লুলা দা সিলভার ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখ এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App