×

জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দীন মোহাম্মদের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১১:১৬ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দীন মোহাম্মদের মৃত্যু

ফাইল ছবি

১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়েরকৃত মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দীন মোহাম্মদের (৫৩) মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানানো হয়নি।

কারা সূত্রে জানা গেছে, দীন মোহাম্মদ চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন। চিকিৎসার জন্য গত সেপ্টেম্বরে চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে গত ২৯ সেপ্টেম্বর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।

দীন মোহাম্মদ অস্ত্র খালাসে শ্রমিক সরবরাহকারী হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে গত বছরের আগস্টে এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App