×

জাতীয়

জাতীয় পার্টির সঙ্গে বিএনপির ঐকমত্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ১২:৪৩ পিএম

জাতীয় পার্টির সঙ্গে বিএনপির ঐকমত্য

সোমবার দুপুরে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। ছবি: ভোরের কাগজ

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে অগ্রাধিকার দিয়ে যুগপৎ আন্দোলন করতে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে বিএনপি।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কাযালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে তিনি বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য শুরু করা নিয়ে দাবির বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে একমত হয়েছে বিএনপি।

সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের সংলাপ করে বিএনপি। সংলাপে বিএনপির পক্ষ থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App