×

জাতীয়

দাম কমলো ১২ কেজি এলপিজির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৪:৪৬ পিএম

দাম কমলো ১২ কেজি এলপিজির

ফাইল ছবি

অবশেষে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৩৫ টাকা কমে ১২০০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। যার পূর্বের মূল্য ছিল ১২৩৫ টাকা।

রবিবার (২ অক্টোবর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই নতুন দাম কার্যকর বলে জানানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এলপিজির নতুন দাম ঘোষণা করেন।

এর আগে সেপ্টেম্বরে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App