×

জাতীয়

বিএনপির সমাবেশে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৭ পিএম

বিএনপির সমাবেশে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ

বৃহস্পতিবার মিরপুরে বিএনপি আহুত সমাবেশে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। ছবি: ভোরের কাগজ

বিএনপির সমাবেশে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ

বৃহস্পতিবার মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। ছবি: ভোরের কাগজ

বিএনপির সমাবেশে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ

বৃহস্পতিবার মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। ছবি: ভোরের কাগজ

রাজধানীর মিরপুরের বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বাধার মুখে পড়েছেন দলটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠিপেটা করেছেন এবং ধাওয়া দিয়েছেন। দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ শতাধিক বিএনপি কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার মিরপুর ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে এ হামলার শিকার হন বিএনপি নেতাকর্মীরা।  হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তারা।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার এ সমাবেশ হওয়ার কথা। সে অনুযায়ী বিপুলসংখ্যক নেতাকর্মীসহ তারা সমাবেশস্থলে যাচ্ছিলেন। আগে থেকে অবস্থান নেয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রসহ হামলা চালায় আমাদের ওপর।’

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এখন মিরপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

[caption id="attachment_368424" align="aligncenter" width="1600"] বৃহস্পতিবার মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। ছবি: ভোরের কাগজ[/caption]

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারা দেশের পর ঢাকার ১৬টি স্পটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

এখন পর্যন্ত চারটি স্পটে সমাবেশ হয়েছে। এর মধ্যে উত্তরার কামারপাড়া সমাবেশেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ঢাকা মহানগর উত্তর পল্লবী জোনের মিরপুর ৬ নং সেকশন আজকের জনসভা স্থলে ব্যপক টিয়ারগ্যাস নিক্ষেপ, ছাত্রলীগ, যুবলীগের হামলায় সমাবেশে বাঁধায় পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান ,সদস্য সচিব আমিনুল হক ঢাকা পুলিশ কমিশনার অফিসের উদ্দেশ্য মিরপুর থেকে রওনা করেছেন।

https://www.youtube.com/watch?v=apF9u2SaS_k

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App