×

জাতীয়

নড়াইলে সাম্প্রদায়িক হামলা: তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৪:০৭ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি, দোকান ও মন্দিরে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের রিটে সম্পূরক এ আবেদন করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান এ আবেদন করেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।

গত ৩০ জুন ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট পূর্ণিমা জাহান এ রিট দায়ের করেন। আদালতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন ওই আইনজীবী পূর্ণিমা জাহান।

তখন হাইকোর্ট বলেন, আপনারা রিট আবেদন নিয়ে আসুন, আমরা শুনব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App