×

জাতীয়

রাজধানীতে গৃহকর্মী খুন: তিনজন গ্রেপ্তার, রিমান্ডে একজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৭:৪৬ পিএম

রাজধানীতে গৃহকর্মী খুন: তিনজন গ্রেপ্তার, রিমান্ডে একজন

ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগ এলাকার বেগুনবাড়ি মাস্টার গলিতে বাসার মালামাল লুটের সময় বাধা দেয়ায় তানিয়া আফরোজ নামের এক গৃহকর্মীকে খুনের মামলায় আরও দুইজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে পূর্বেই গ্রেপ্তার প্রধান সন্দেহভাজন আসামি বাপ্পীকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাপ্পী এসি মেরামত করতে গিয়ে লুটের সময় এ হত্যাকান্ড ঘটান বলে জানিয়েছে পুলিশ। আর বাপ্পীর দুই সহযোগী রুবেল ও সুমন হোসনে হৃদয় নামে দুইজন হত্যার সময় বাপ্পীর সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২৯ মার্চ) রুবেল ও সুমনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে ভোরের কাগজকে জানান সবুজবাগ জোনের পুলিশের উপকমিশনার (এসি) মনোতোষ বিশ্বাস।

এ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামী বাপ্পীকে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। আজ মতাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আফনান সুমী বাপ্পীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর গতকাল গ্রেপ্তার বাকি দুই আসামি রুবেল ও সুমনকে আগামীকাল বুধবার আদালতে হাজির করা হবে বলে জানান সবুজবাগ জোনের এসি মনোতোষ বিশ্বাস।

এদিকে মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ মার্চ রাতে নিহত নারী তানিয়ার বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। তখন সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এসময় তানিয়াকে খুন করে বাসা থেকে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায় খুনি। এছাড়া ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের মধ্যে মেয়ের বয়স তিন বছর ও ছেলের বয়স ১০ মাস। এ ঘটনার পরদিন তার স্বামী ময়নুল ইসলাম সবুজবাগ থানায় মামলা দায়ের করেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App