×

জাতীয়

শার্শায় ট্রাকের ধাক্কায় দুই বোন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০১৮, ১১:৪৬ এএম

শার্শায় ট্রাকের ধাক্কায় দুই বোন নিহত
যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় দুই বোন নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআচড়া বাজারের ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নাভারন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক পলিটন মিয়া। নিহতরা হলো বাগআচড়া বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী উপজেলার বাগুড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ফাতিমা খাতুন (১২) এবং একই বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্রী একই গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে জেরিন (১১)। তারা পরস্পর মামাত-ফুফাত বোন। আহত আলমগীর হোসেন (৪৫) বাগআচড়া কলেজের প্রভাষক। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলিটন মিয়া বলেন, আলমগীর মোটরসাইকেলে করে তার মেয়ে ও ভাগনিকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু দুটি মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়েছে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App