×

জাতীয়

সিএনজি স্টেশন ৫ ঘণ্টা বন্ধ থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০২:৩১ পিএম

দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এতদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা হত। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে এ নিয়ম চলছিল। এখন এ সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ল।

পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ মার্চ থেকে সরকার সারাদেশে সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনসমূহকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App