×

জাতীয়

রাজধানীর সেই জঙ্গি আস্তানা থেকে আটক ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:৩৬ পিএম

রাজধানীর স্বামীবাগে সেই জঙ্গি আস্তানা থেকে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

মঈন বলেন, বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল। এরপর ওই বাসায় অভিযান পরিচালনা করে আটক করা হয় পাঁচ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাই করা হবে। এরপর তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃত পাঁচ জনই রাষ্ট্রবিরোধী চক্রান্তের সঙ্গে জড়িত। এ বিষয়ে শুক্রবার বিস্তারিত জানানো হবে।

জঙ্গি আস্তানা সন্দেহের কথা জানিয়ে র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালাই।

র‌্যাব জানায়, ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, আটককৃত ব্যক্তিরা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App