×

ময়মনসিংহ

নতুন রূপে সাজছে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:৫৮ পিএম

নতুন রূপে সাজছে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ছবি: সংগৃহীত

অবশেষে মেরামত করা হচ্ছে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী-পুরুষ ওয়ার্ডসহ বিভিন্ন স্থাপনার। ৫০ শয্যার হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার ও মেরামত না হওয়ায় চরম দুর্ভোগে ছিলেন রোগীরা।

বিষয়টি নজরে আসার পর স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম এমপির সহায়তায় মেরামত কাজ শুরু করা হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভর করেন এ অঞ্চলের ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার পাশাপাশি পার্শ্ববর্তী মাদারগঞ্জ, কাজিপুর ও ধনবাড়ী উপজেলার একাংশের কয়েক লাখ মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে তিন থেকে চার শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। তবে দীর্ঘদিন মেরামত ও সংস্কারের অভাবে এবং চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছিল নিয়মিত স্বাস্থ্যসেবা। বিষয়টি নজরে আসার পর স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম দ্রুত হাসপাতালটি সংস্কারের নির্দেশনা দেন। এমপির এই বিশেষ নির্দেশনায় বর্তমানে হাসপাতালের নারী ও পুরুষ ওয়ার্ড এবং রোগীদের খাবার তৈরির রান্নাঘরসহ বিভিন্ন জরাজীর্ণ স্থাপনার সংস্কার কাজ পুরোদমে শুরু হয়েছে। দীর্ঘদিন পর আধুনিকায়নের এই উদ্যোগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামিম এমপির নির্দেশনায় হাসপাতালটিতে সংস্কার ও মেরামতের কাজ চলমান আছে। এটি হাসপাতালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। এই কাজ গুলো শেষ হলে এলাকার মানুষ ও চিকিৎসা নিতে আসা রোগীরা উপকৃত হবে পাশাপাশি আমাদের সেবার মানও বৃদ্ধি পাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

গালিগালাজের শাস্তি পেলেন কোহলিদের কোচ

গালিগালাজের শাস্তি পেলেন কোহলিদের কোচ

পুলিশকে ‘ম্যানেজ’ করে চলার সংস্কৃতি থেকেই দুর্নীতির জন্ম

হাসনাত আবদুল্লাহ পুলিশকে ‘ম্যানেজ’ করে চলার সংস্কৃতি থেকেই দুর্নীতির জন্ম

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App