×

ময়মনসিংহ

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:১২ এএম

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে বলেন, ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুপুরের দিকে র‌্যাবের পক্ষ থেকে আসামিকে আমাদের হাতে হস্তান্তরের কথা রয়েছে। আসামিকে আমাদের হাতে হস্তান্তরের পর যত দ্রুত সম্ভব আমরা তাকে আদালতে প্রেরণ করব।

তিনি আরও বলেন, আসামিকে হাতে পাওয়ার পর যদি সময় থাকে, আমরা আজকেই তাকে আদালতে প্রেরণ করব। অন্যথায় আগামীকালকে তাকে আদালতে প্রেরণ করতে হবে।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, আজ দুপুর ১২টায় চাঞ্চল্যকর এই মামলার মূল আসামি গ্রেপ্তারের বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবেন র‌্যাব-১৪ এর অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজয়কে হিংসা করেন?’ প্রশ্নে যা বললেন রজনীকান্ত

বিজয়কে হিংসা করেন?’ প্রশ্নে যা বললেন রজনীকান্ত

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান

হজ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন জামায়াতের আমির

হজ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন জামায়াতের আমির

শিশুর নিরাপত্তা নিশ্চিত করবেন যেভাবে

শিশুর নিরাপত্তা নিশ্চিত করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App