×

ময়মনসিংহ

ভাঙা ঘরে বিধবা মা-মেয়ের মানবেতর দিনযাপন

Icon

খোরশেদ আলম, শেরপুর

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম

ভাঙা ঘরে বিধবা মা-মেয়ের মানবেতর দিনযাপন

ছবি : ভোরের কাগজ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চরম আর্থিক সংকটে ভগ্নপ্রায় ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন আকলিমা বেগম (৬৫) নামে এক বিধবা নারী। উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী তিনি। সহায়-সম্বলহীন এই বৃদ্ধা নানা রোগে ভুগলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না।

পরিবারে উপার্জনের মতো কেউ নেই বললেই চলে। দুই ছেলে বিয়ের পর আলাদা সংসার করছেন, তারাও অভাবের মধ্যে দিন কাটানে। ফলে মায়ের দায়িত্ব নিতে পারছেন না তারা। আকলিমা বেগমের একমাত্র মেয়ে আজমিনা বেগম নিজেও বিধবা। তিনি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে দুই সদস্যের সংসার চালাচ্ছেন।

আজমিনা জানান, একদিন কাজ না পেলে মা-মেয়ে দু’জনকেই অনাহারে-অর্ধাহারে থাকতে হয়। এর মধ্যেই অসুস্থ মায়ের ওষুধের খরচ জোগানো তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, সরকারি খাস জমির ওপর বহু বছর আগে নির্মিত একটি মাটির ঘরে বসবাস করতেন তারা। তবে প্রায় চার বছর আগে ঘরটি ভেঙে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। আর্থিক অভাবে এখনো সেটি সংস্কার করা সম্ভব হয়নি। ঘরের টিনের চাল ভেঙে গেছে, দেয়াল ঝুঁকিপূর্ণ—সামান্য বৃষ্টি হলেই পানিতে ভিজে যায় ঘর, নির্ঘুম কাটে রাত।

স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার সহযোগিতা চেয়েও কোনো ফল পাননি বলে অভিযোগ করেছেন আজমিনা। ফলে চরম কষ্টে দিন পার করছেন মা-মেয়ে।

অসহায় এই পরিবারটি ঘর সংস্কারের জন্য প্রশাসনসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

জেনারেল মাসুদের বিরুদ্ধে তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের

জেনারেল মাসুদের বিরুদ্ধে তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App