×

ময়মনসিংহ

জামায়াতের এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

Icon

তিলক রায় টুলু, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

জামায়াতের এমপির গাড়িতে হামলা, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ছবি: সংগৃৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির একজন এবং ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সন্ত্রাস, হানাহানি ও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদকে তাঁর সাংগঠনিক পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেন।

এ ছাড়া নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নরুজ্জামান নরুকে। অন্য সদস্যরা হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান মিলকি এবং জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় রাজনীতিতে শৃঙ্খলা বজায় রাখা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সন্ধ্যার পর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। উপজেলা সদরের আতকাপাড়া এলাকার গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিন রাত সোয়া দুইটার দিকে এমপির ব্যক্তিগত সহকারী আল-আমীন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপিলে ঝুলে আছে রায়, বিচারের অপেক্ষায় স্বজনেরা

সাত খুনের এক যুগ আপিলে ঝুলে আছে রায়, বিচারের অপেক্ষায় স্বজনেরা

‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিই শান্তি আলোচনা ব্যর্থতার জন্য দায়ী’

রাশিয়ায় আরাঘচি ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিই শান্তি আলোচনা ব্যর্থতার জন্য দায়ী’

হত্যা মামলায় ফের রিমান্ডে মাসুদ চৌধুরী

হত্যা মামলায় ফের রিমান্ডে মাসুদ চৌধুরী

যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়

যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App