×

গান

‘পজিটিভ ঢাকা’ থিম সং নিয়ে আসছেন সানি আজাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পিএম

‘পজিটিভ ঢাকা’ থিম সং নিয়ে আসছেন সানি আজাদ

ছবি: ভোরের কাগজ

সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ আবারো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। এবার তিনি গেয়েছেন ‘পজিটিভ ঢাকা’ শিরোনামের একটি থিম সং। এই গানটি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় এবং মানবতার কল্যাণে সবার এগিয়ে আসার জন্য উৎসাহ দেয়।

‘পজিটিভ ঢাকা’ সংগঠনটি সমাজসেবার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে থাকে। গানটির মাধ্যমে সংগঠনটি তাদের সমাজসেবা কার্যক্রমকে আরো প্রশংসনীয়ভাবে তুলে ধরছে। গানের কথাগুলো লিখেছেন গীতিকবি নীহার আহমেদ, সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক। গানটির তত্বাবধানে রয়েছে ‘সানি আজাদ বিডি’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘সময়কণ্ঠ’।

গান সম্পর্কে সানি আজাদ বলেন, জনসচেতনতায় কাজ করায় আনন্দ পাই। ‘পজিটিভ ঢাকা’ সংগঠনটি সবসময় মানুষের কল্যাণে কাজ করে । অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যাওয়া থেকে শুরু সৃষ্টির সেবায় এমন  অনেক কাজেই হাত বাড়ান পজিটিভ ঢাকা । এবার সেই পজিটিভ ঢাকা-এর থিম সং গাইলাম । সত্যিই এটা ভালো লাগার।

আরো পড়ুন: অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের আক্ষেপ 

উল্লেখ্য, এর আগে সানি আজাদ পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’-এর থিম সং ‘সবুজ আন্দোলন’ এবং ক্যান্সার সচেতনতার গান ‘ক্যান্সার’ গেয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App