×

মধ্যপ্রাচ্য

ইরানে অভিযান শেষের ঘোষণা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:৪৭ পিএম

ইরানে অভিযান শেষের ঘোষণা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে যে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র তা শেষ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। মঙ্গলবার (৫ মে) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে অপারেশন এপিক ফিউরি শেষ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। যে লক্ষ্যে আমরা এই অভিযান শুরু করেছিলাম, তা অর্জিত হয়েছে।

ইরানে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই উল্লেখ করে রবিও বলেন, ইরান ইস্যুতে নতুন কোনো পরিস্থিতি তৈরি হোক—তা আমরা চাই না। আমরা শান্তির পথই বেছে নিতে চাই। প্রেসিডেন্ট একটি চুক্তি চান এবং আলোচনার মাধ্যমে একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে কাজ করতে আগ্রহী।

আরো পড়ুন : আত্মসমর্পণ নয়, হুমকির জবাব দেবে ইরান: পেজেশকিয়ান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সমঝোতায় ভবিষ্যৎ আলোচনার জন্য গুরুত্বপূর্ণ সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে এবং হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে বৈশ্বিক বাণিজ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছিল। ২০২৫ সালের জুনে এ ইস্যুতে ১২ দিনের সংঘাতেও জড়িয়ে পড়ে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এ ইস্যুতে সমঝোতার লক্ষ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি হয়নি। এরপরই ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্র।

পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয় প্রতিবেদনে। এরপর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যা বর্তমানে কার্যকর রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App