×

মধ্যপ্রাচ্য

ইরান ইস্যুতে যুদ্ধবিরতি বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

ইরান ইস্যুতে যুদ্ধবিরতি বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছেন এবিসি নিউজের সংবাদদাতা জোনাথন কার্ল। বুধবার (১৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

কার্ল বলেন, এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চলমান সংঘাতের সমাধান খুব কাছাকাছি। ট্রাম্প বলেন, আমি মনে করি, আপনারা সামনে চমৎকার দুটি দিন দেখতে যাচ্ছেন।

কার্ল বলেন, যুদ্ধ যেকোনোভাবেই শেষ হতে পারে, তবে একটি কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আমি মনে করি একটি চুক্তিই শ্রেয়, কারণ এর ফলে তারা যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। তাদের এখন সত্যিই একটি ভিন্ন শাসনব্যবস্থা রয়েছে। যাই হোক না কেন, আমরা উগ্রপন্থীদের নির্মূল করেছি। তারা চলে গেছে, এখন আর আমাদের সঙ্গে নেই।

আরো পড়ুন : ইরান সংশ্লিষ্ট ৮ তেলবাহী জাহাজকে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী

এদিকে ফক্স বিজনেসের অ্যাঙ্কর মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি (যুদ্ধ) শেষের কাছাকাছি। আমি যদি এখনই সব গুটিয়ে চলে আসি, তবে মেরামতের কাজে দেশটির ২০ বছর সময় লাগবে। আর আমাদের কাজ এখনো শেষ হয়নি। দেখা যাক কী হয়। আমার মনে হয় তারা চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

সংঘাত নিরসনে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। চলতি সপ্তাহে আরো এক দফা আলোচনার কথা রয়েছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২১ এপ্রিল শেষ হবে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App