×

মধ্যপ্রাচ্য

ইরানে অস্ত্র পাঠাচ্ছে চীন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম

ইরানে অস্ত্র পাঠাচ্ছে চীন!

ছবি : সংগৃহীত

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, এমনই ইঙ্গিত দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তির বরাত দিয়ে এ বিষয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

চীনের এই সম্ভাব্য পদক্ষেপকে অত্যন্ত উসকানিমূলক হিসেবে দেখা হচ্ছে। যদিও বেইজিং আগে দাবি করেছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে তারা সহায়ক ভূমিকা পালন করেছে। পাশাপাশি আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ বিদেশি মিত্রদের সহায়তায় কিছু নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা পুনরায় শক্তিশালী করার চেষ্টা করতে পারে।

আরো পড়ুন : পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলে কারা আছেন

সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী, চীন এসব অস্ত্র সরবরাহের উৎস গোপন রাখতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর পরিকল্পনা করছে।

সূত্রগুলো দাবি করেছে, বেইজিং কাঁধে বহনযোগ্য অ্যান্টি-এয়ার মিসাইল সিস্টেম ইরানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের একজন মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, কোনো সংঘাতে চীন কখনোই কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি। তিনি এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে রয়েছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল এখন ইসলামাবাদে অবস্থান করছে। ইরানের প্রতিনিধি দলে রয়েছেন ৭১ জন সদস্য। কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন তারা।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভঙ্গুর যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এর পাশাপাশি আলোচনায় নানা শর্ত জুড়ে দিচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং সমাধানের সম্ভাবনা কমিয়ে দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, ন্যায্য মূল্য ও ভোক্তার স্বস্তির প্রত্যাশা

সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, ন্যায্য মূল্য ও ভোক্তার স্বস্তির প্রত্যাশা

 ‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

নাহিদ ‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App