×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ এএম

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লেবাননে বিশ্বের বৃহত্তম ইসলামী সশস্ত্র গোষ্ঠীটি। খবর সিএনএনের।

একই বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি ভঙ্গের প্রতিক্রিয়াতেই এই হামলা পরিচালনা করা হয়েছে।

এছাড়া গোষ্ঠীটি সতর্ক করে বলেছে, লেবাননের বিরুদ্ধে ‘ইসরায়েলি-মার্কিন আগ্রাসন’ বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বুধবার লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। ধসে পড়েছে অসংখ্য ভবন, আর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App