×

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম

মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আরো কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে থাকলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একই সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে অঞ্চলটিতে আরো কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা। 

কর্মকর্তাদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত সামরিক ইউনিট ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার সদস্যকে মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে কৌশলগত কারণে এই সেনারা ঠিক কোন দেশে মোতায়েন হবে বা কবে পৌঁছাবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরো পড়ুন : ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে সৌদি যুবরাজের চাপ

এ বিষয়ে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি কোনো মন্তব্য না করে হোয়াইট হাউসের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। তবে হোয়াইট হাউস থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক আলোচনার চেষ্টা এবং অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী কৌশল মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। বিশেষ করে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা যখন ক্রমেই সরাসরি সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে, তখন অতিরিক্ত সেনা মোতায়েন অঞ্চলটির অস্থিরতা আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ জুন সংসদে আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

১১ জুন সংসদে আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

টানা ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

আসিফ আকবরের নামে রমনা থানায় জিডি

আসিফ আকবরের নামে রমনা থানায় জিডি

সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App