×

মধ্যপ্রাচ্য

ইরানে সুইজারল্যান্ড দূতাবাস বন্ধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম

ইরানে সুইজারল্যান্ড দূতাবাস বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণে তেহরানে অবস্থিত তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩ মার্চ দূতাবাসের চারজন সুইস কর্মী ইরান ত্যাগ করেন। পরে বুধবার (১১ মার্চ) দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অলিভিয়ার ব্যাঙ্গার্টারসহ বাকি পাঁচজন কর্মীও স্থলপথে দেশটি ছাড়েন। নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সুইস দূতাবাসের কর্মীরা আবার তেহরানে ফিরে আসবেন বলে জানানো হয়েছে।

সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় তেহরানে সুইস দূতাবাসই যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণকারী রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করে। এই কারণে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান ও কূটনৈতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সুইজারল্যান্ড।

আরো পড়ুন : দুবাইয়ে ড্রোনের আঘাতে আবাসিক ভবনে আগুন

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা এবং সুইস কূটনীতিকদের ইরান ত্যাগের বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশকেই অবহিত করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন হলে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে সুইজারল্যান্ড।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিশেষ করে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে তেহরানে কূটনৈতিক মিশন পরিচালনা করা এখন আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

প্রবাসী কল্যাণমন্ত্রী ‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App