×

মধ্যপ্রাচ্য

ক্ষমা প্রসঙ্গ সরিয়ে পাল্টা হুঁশিয়ারি ইরান প্রেসিডেন্টের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম

ক্ষমা প্রসঙ্গ সরিয়ে পাল্টা হুঁশিয়ারি ইরান প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

উপসাগরীয় দেশগুলোতে হামলার ঘটনায় প্রথমে ক্ষমা চাইলেও পরে সেই বক্তব্য সরিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া নতুন পোস্টে তিনি বলেন, ইরানের ওপর হামলা হলে তেহরান চুপ করে থাকবে না এবং অবশ্যই জবাব দেবে।

শনিবার (৭ মার্চ) উপসাগরীয় দেশগুলোতে হামলার ঘটনার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রথমে প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ইরানের পাল্টা হামলার কারণে যেসব প্রতিবেশী দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছেন। একই সঙ্গে তিনি ওই দেশগুলোকে আহ্বান জানান, তারা যেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা না করে। খবর রয়টার্সের।

তবে ওই মন্তব্যের পরই ইরানের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট। দেশটির প্রশাসনিক মহল, কট্টরপন্থী গোষ্ঠী এবং শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি অংশ তার ক্ষমা চাওয়ার বক্তব্য ভালোভাবে নেয়নি বলে জানা গেছে। এর পরপরই নিজের বক্তব্য থেকে ‘ক্ষমা’ শব্দটি সরিয়ে নতুন করে পোস্ট দেন পেজেশকিয়ান এবং জানান, ইরানের ওপর হামলা হলে শক্ত জবাব দেওয়া হবে।

আরো পড়ুন : শত্রুকে এক ইঞ্চি জমিও ছাড় দেবে না ইরান: পেজেশকিয়ান

এদিকে ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে। এই সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে।

পেজেশকিয়ান একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সরাসরি সতর্ক করেন। তিনি বলেন, ইরান বিনা শর্তে আত্মসমর্পণ করবে, এমন ধারণা করা ভুল। ট্রাম্প দাবি করেছিলেন, ইরান নাকি কার্যত আত্মসমর্পণ করেছে। তবে এই দাবি নাকচ করে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট জানান, আত্মসমর্পণের কোনো প্রশ্নই নেই এবং আঘাত এলে পাল্টা আঘাত করা হবে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের ‘ক্ষমা’ চাওয়ার বক্তব্য ইরানের ভেতরে রাজনৈতিক চাপ তৈরি করে। কট্টরপন্থী ধর্মগুরু ও সংসদ সদস্য হামিদ রাসাই সামাজিক মাধ্যমে লিখেছেন, পেজেশকিয়ানের ওই মন্তব্য ইরানের জনগণ মেনে নেবে না। তিনি প্রেসিডেন্টের কঠোর সমালোচনাও করেন।

ইরানের অস্থায়ী প্রশাসনের আরেক নেতা গোলামহোসেইন মোহসেনি এজেই অভিযোগ করেন, উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে। তাই তেহরানের পাল্টা প্রতিক্রিয়া অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।

এর মধ্যেই আইআরজিসি এক বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি দুবাই, বাহরাইন এবং দোহাতেও হামলা চালানোর দাবি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে

আইনমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো  ২২ শিশু

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো ২২ শিশু

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App