×

মধ্যপ্রাচ্য

শত্রুকে এক ইঞ্চি জমিও ছাড় দেবে না ইরান: পেজেশকিয়ান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:৩৭ পিএম

শত্রুকে এক ইঞ্চি জমিও ছাড় দেবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান দৃঢ় অবস্থানে রয়েছে এবং কোনো অবস্থাতেই শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান সব সময়ই তার ভূখণ্ড ও জনগণের নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। যে কোনো আগ্রাসন বা আক্রমণের জবাবে তেহরান শক্ত অবস্থান নেবে এবং প্রয়োজন হলে কঠোর প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে অত্যন্ত জোরালোভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

ভাষণে পেজেশকিয়ান বলেন, ইরান প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। তবে কিছু শত্রু দেশ বিভিন্ন উপায়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এবং অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, অনেক সময় অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে, যার জবাব দিতে তেহরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে সেই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের সরাসরি বিরোধ রয়েছে। ইরান পরিস্থিতি বিবেচনা করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন : ইরানের হাতে আটক মার্কিন সেনা: বাড়ছে উত্তেজনা

দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। তিনি জনগণকে রাস্তায় নেমে দেশের প্রতি সমর্থন জানানোরও আহ্বান জানান।

পেজেশকিয়ান বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে ইরান তার ভূখণ্ডের এক ইঞ্চিও শত্রুর দখলে যেতে দেবে না।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতা বেড়েছে। এ পরিস্থিতিতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিচ্ছে ইরান সরকার।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে

আইনমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো  ২২ শিশু

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো ২২ শিশু

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App