×

মধ্যপ্রাচ্য

তেহরানের হামলা মোকাবিলায় সৌদি-পাকিস্তানের জরুরি বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম

তেহরানের হামলা মোকাবিলায় সৌদি-পাকিস্তানের জরুরি বৈঠক

ছবি: সংগৃহীত

ইরানি হামলার মুখে প্রতিরক্ষা বলয় জোরদার করতে পাকিস্তানের সহযোগিতা চাইছে সৌদি আরব। এর অংশ হিসেবে রিয়াদে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার নানা উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

বৈঠকে উভয় পক্ষই দু’দেশের মধ্যে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে সৌদি আরবের ওপর ইরানি হামলা পর্যালোচনা করেছে।

আঞ্চলিক শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্ষতিকর তৎপরতা বন্ধের ওপর গুরুত্বারোপ করেছেন সৌদি ও পাকিস্তানের শীর্ষ নেতৃবৃন্দ। তারা প্রত্যাশা করেছেন যে, তেহরান বাস্তবসম্মত ও দূরদর্শী অবস্থান গ্রহণ করবে এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তোলে—এমন কোনো সিদ্ধান্ত থেকে বিরত থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- জেনারেল স্টাফ প্রধান ফায়ায আল-রুয়াইলি এবং প্রতিরক্ষা মন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন সাইফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App