×

মধ্যপ্রাচ্য

খামেনিকে হত্যার পরিকল্পনা করা হয় যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

খামেনিকে হত্যার পরিকল্পনা করা হয় যেভাবে

ইরানের সর্বোচ্চ নেতা প্রায়াত আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা ৯০ দিন আগেই তৈরি হয়েছিল। বৃহস্পতিবার (৫ মার্চ) এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুধু তা-ই নয়, কাটজ জানিয়েছেন, খামেনিকে হত্যার সিদ্ধান্ত নিতে গোপনে একটি বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

কাটজ দাবি করেছেন, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ইরান আক্রমণ করে খামেনিকে হত্যা করা হবে, এমন প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি এত দ্রুত বদলাতে শুরু করে যে, ফেব্রুয়ারির শুরুতেই ইরান আক্রমণের সিদ্ধান্ত নেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের চ্যানেল ১২কে কাটজ জানিয়েছেন, ২০২৫ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহু স্পষ্ট নির্দেশ দেন, তাদের একমাত্র লক্ষ্য হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই বৈঠকে স্থির হয়েছিল, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে অভিযান শুরু করা হবে। প্রথমে এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানানো হয়নি। কারণ প্রাথমিকভাবে ইসরায়েল একা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে। তবে ডিসেম্বর থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করলে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিকল্পনার কথা জানান। ইসরায়েলের সন্দেহ ছিল, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের অস্তিত্ব বিপন্ন করতে পারে। তাই তারা সমস্যার মূল উৎসকে সমূলে উৎপাটন করার প্রয়োজন বলে মনে করেছিল।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় অন্তত ২০০ শিশু নিহত

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বরের পর ২০২৬ সালের জানুয়ারিতে ইরানে বিক্ষোভ চরমে পৌঁছায়। সাধারণ মানুষ খামেনি প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এ থেকে আশঙ্কা তৈরি হয় যে, দেশের অভ্যন্তরে চাপের মুখে শাসকদল যে কোনো মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাতে পারে। এই আশঙ্কার কারণে অভিযানের পরিকল্পনা আরো এগিয়ে আনা হয়।

পরবর্তীতে, পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানানো হয়। দুই দেশ মিলে ইরানে সামরিক অভিযানের পুরো ছক তৈরি করে। খামেনি যাতে আগে হামলা না করতে পারে, তা নিশ্চিত করা হয়। ফলে, বছরের মাঝামাঝি হামলার পরিকল্পনা এগিয়ে আনা হয়। ২৮ ফেব্রুয়ারি দুই দেশ মিলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। এক ঘণ্টার মধ্যে খামেনিকে হত্যা করা হয়। এই নিশানা এতটাই নিখুঁত ছিল যে, খামেনির সঙ্গে ইরানের বেশ কয়েকজন সেনাকর্তারও মৃত্যু হয়।

এ ঘটনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘাত চরমে পৌঁছেছে। একের পর এক হামলা চালানো হচ্ছে, যার ফলে পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অস্থিরতা তৈরি হয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

 ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

১১ দলীয় জোটের বিক্ষোভ ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App