×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, তেলের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:০৭ এএম

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, তেলের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চাপ

হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলের প্রধান জ্বালানি করিডর। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।

আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা সোমবার (২ মার্চ) জানান, প্রণালিটি এখন থেকে বন্ধ। জলপথ অতিক্রমের চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনী ব্যবস্থা নেবে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

এই প্রণালিটি ইরান ও ওমানকে পৃথক করেছে এবং এটি উপসাগরীয় অঞ্চলের প্রধান জ্বালানি করিডর। এখান দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ইরানের হামলার জেরে তেলবাহী জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন সূত্র জানায়, অন্তত পাঁচটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে, দুইজন নৌকর্মী নিহত হয়েছেন এবং প্রায় ১৫০টি জাহাজ প্রণালির আশপাশে আটকা পড়ে আছে। 

সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। সোমবার তেলের দাম ব্যারেলপ্রতি ৭৯.৪০ ডলারের ওপরে উঠে যায়। এর আগে শুক্রবার তা ৭৩ ডলার ছিল। উত্তেজনা অব্যাহত থাকলে দাম আরো বাড়তে পারে।

মেরিটাইম বিশ্লেষকরা জানিয়েছেন, প্রণালিতে জাহাজ চলাচল কমপক্ষে ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। অনেক জাহাজ আন্তর্জাতিক বিপদসংকেত ফ্রিকোয়েন্সিতে ইরানের বার্তা পাওয়ার পর যাত্রা স্থগিত করেছে। তবে জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্যে দেখা গেছে, সীমিত পরিসরে কিছু জাহাজ চলাচল অব্যাহত আছে, বিশেষ করে ইরান ও তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের পতাকাবাহী জাহাজ।

বিশেষজ্ঞদের মতে, প্রণালি দীর্ঘমেয়াদে পুরোপুরি বন্ধ রাখা ইরানের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে উপসাগরীয় দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়বে। অনেক বাণিজ্যিক অপারেটর, বড় তেল কোম্পানি ও বীমা প্রতিষ্ঠান ইতোমধ্যে এই রুট ব্যবহার থেকে সরে এসেছে। যুদ্ধঝুঁকি বীমার প্রিমিয়াম ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিকে কাতার উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামোর ওপর চাপ বাড়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানা গেছে। বিশ্বের মোট এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ এবং ইউরোপের প্রায় ৩০ শতাংশ জেট জ্বালানি এই প্রণালি হয়ে পরিবাহিত হয়।

আরো পড়ুন : রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

যদিও যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যের তেলের ওপর আগের মতো নির্ভরশীল নয়, তবুও বৈশ্বিক বাজারে সরবরাহ বিঘ্নিত হলে তার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত কেপ অব গুড হোপ ঘুরে যেতে হলে সময় ও খরচ, দুই-ই বাড়বে। অতিরিক্ত যুদ্ধঝুঁকি বীমা ও জরুরি খরচ যোগ হওয়ায় প্রতিটি যাত্রায় হাজার হাজার ডলার বাড়তি ব্যয় হচ্ছে।

তবে এই পরিস্থিতিতে কিছু দেশের জ্বালানি উৎপাদকরা লাভবান হতে পারে। যুক্তরাষ্ট্রের মতো জ্বালানি উৎপাদক দেশগুলো দাম বাড়লে সুবিধা পাবে, যদিও ভোক্তা খাত ক্ষতিগ্রস্ত হবে। বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনা কতদিন স্থায়ী হয়, সেটিই নির্ধারণ করবে বাজার ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ভবিষ্যৎ চিত্র।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App