×

আন্তর্জাতিক

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:৫১ এএম

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় “সীমিত মাত্রার অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি” হয়েছে।

সৌদি আরবে জেদ্দা, রিয়াদ এবং জাহরানে যুক্তরাষ্ট্রের মিশনের কর্মীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করেছে এবং জানিয়েছে যে তারা অঞ্চলে অবস্থিত যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করবে।

এদিকে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

যুদ্ধ শুরু হওয়ার পর তৃতীয় দিনে ইরানে সাড়ে পাঁচশোর অধিক সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার তথ্য দিচ্ছে রেডক্রস।

ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রশংসা করলেও এই যুদ্ধে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সরাসরি কোনোভাবেই জড়াবে না। জোটের মহাসচিব মার্ক রুটে এ কথা স্পষ্ট করেছেন।

সোমবার (২ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। 

রুটে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ব্যক্তিগতভাবে জোটের কোনো মিত্র দেশ সহায়তা করলেও একটি সংক্ষিতা হিসেবে ন্যাটোর এই অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

জার্মান টেলিভিশন এআরডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক রুটে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখানে যা করছে তা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্জনের সক্ষমতাকে ধূলিসাৎ ও দুর্বল করে দিচ্ছে।’ 

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

সমাজকল্যাণমন্ত্রী একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App