×

মধ্যপ্রাচ্য

কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম

কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ভিডিওতে শেয়ার করা যুদ্ধবিমানের ছবি।

কুয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২ জন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সোমবার তৃতীয় দিনে গড়ানোর পর এ দাবি জানিয়েছে তেহরান।

বিমান চালক অবশ্য অক্ষত আছেন। ভূপৃষ্ঠে পতনের শুরুতেই বিমানটি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন তিনি।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে কুয়েতের তেল শোধানাগার মিনা আল আহমাদি রিফাইনারির ভেতরে গিয়ে পড়ে। এতে আহত হন সেই শোধনাগারের ২ জন শ্রমিক।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান: লারিজানি

কী কারণে এ দুর্ঘটনা ঘটল, সে সম্পর্কে এখনও যুক্তরাষ্ট্র বা কুয়েত থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে বিভিন্ন সূত্রের বরাতে প্রাথমিকভাবে জানা গেছে, কুয়েতে মোতায়েন করা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ভুলবশত ‘ফ্রেন্ডলি ফায়ার’ এজন্য দায়ী।

প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম হলো একটি মার্কিন-নির্মিত আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফরম যেটি আহত এবং হামলা করতে উদ্যত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শত্রু বিমান, ড্রোন ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। এমনিতে এটি নিখুঁত যুদ্ধাস্ত্র তবে বিরল ক্ষেত্রে প্যাট্রিয়ট ভুলও করে। বিশেষজ্ঞদের মতে, ‍উড়ন্ত বস্তুকে শনাক্ত করতে ভুল করা, রাডার বিভ্রান্ত, শত্রু বা বন্ধু উড়ন্ত বস্তু শনাক্ত করণে ত্রুটি এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ভুল করতে পারে প্যাট্রিয়ট।

এদিকে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অনলাইনে শেয়ার করা ভিডিওটি থেকে এটি পরিষ্কার হওয়া যায়নি যে এফ-১৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের না ইসরায়েলের। ইসরায়েলও দুই ইঞ্জিনের সব আবহাওয়ার উপযোগী যুক্তরাষ্ট্রের নির্মিত এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করে।

ভিডিওতে দেখা গেছে, বিমানটির পেছন দিকে আগুন জ্বলছে আর এটি নিয়ন্ত্রণ হারা অবস্থায় ধীরে ধীরে ঘুরে ঘুরে নিচে পড়ে যাচ্ছে।

শনিবার সকাল থেকে ইরানের সরকারি বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সবগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App