×

মধ্যপ্রাচ্য

নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে সুইডেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার মধ্যে ইরান ও আশপাশের অঞ্চলের পরিস্থিতিকে অত্যন্ত অনিশ্চিত বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। খবর আনাদোলুর।

স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড এক বিবৃতিতে ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় ইরান ভ্রমণ থেকে বিরত থাকা উচিত। যারা বর্তমানে সেখানে রয়েছেন, তাদের সুযোগ থাকা অবস্থায় দ্রুত দেশটি ত্যাগ করা প্রয়োজন।

আরো পড়ুন : কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

মন্ত্রী জানান, এখনও আকাশপথ ও স্থলসীমান্ত দিয়ে ইরান ত্যাগের সুযোগ রয়েছে। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে বলে সতর্ক করে দেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে বলেন, যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তাদের নিজ দায়িত্বে থাকতে হবে এবং সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না।

পারমাণবিক ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে সীমিত হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি সতর্ক করে বলেন, তেহরানকে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনার প্রচেষ্টাও সেই পরিকল্পনার অংশ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App