×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করল ইরান

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর সরাসরি সামরিক মহড়ার কারণে অস্থায়ীভাবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। মহড়া শেষ হওয়ার পর প্রণালীটি আবার খুলে দেওয়া হবে।

তবে মহড়া কবে শেষ হবে সে বিষয়ে আইআরজিসির পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতায় প্রস্তুত ইরান

এর আগে গত মঙ্গলবার আইআরজিসি ইঙ্গিত দিয়েছিল যে হরমুজ প্রণালীতে লাইভ মহড়া আয়োজন করা হবে। এ বিষয়ে আইআরজিসির কমান্ডার ও মুখপাত্র আলীরেজা তাঙ্গসিরি এক বিবৃতিতে জানান, মহড়া চলাকালে এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় কবে খুলে দেওয়া হবে, তা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App