×

মধ্যপ্রাচ্য

আমেরিকা ও ইহুদিবাদীদের ফাঁদে পড়েছে তুরস্ক: ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ এএম

আমেরিকা ও ইহুদিবাদীদের ফাঁদে পড়েছে তুরস্ক: ইরান

ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, দুর্ভাগ্যবশত তুরস্ক এখন ঘটনাচক্রে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের হাতের পুতুল হয়ে গেছে।

আলী আকবর বেলায়েতি সিরিয়ার সাম্প্রতিক অস্থিরতায় তুরস্কের ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, তুর্কি জনগণ ধর্মপ্রাণ মুসলমান এবং তাদের মধ্যে উগ্রতা কিংবা কট্টর চিন্তা নেই।

বিভিন্ন দেশে ইসলামের মহান সেবা করার ইতিহাস তাদের রয়েছে। তাদের হিসাব-নিকাশ সম্পূর্ণ আলাদা। খবর বার্তা সংস্থা তাসনিমের।

বেলায়েতি বলেছেন, আমরা আশা করছিলাম গোয়েন্দা এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, এ ধরনের সমস্যার সমাধান করবেন।

ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামের দীর্ঘ ইতিহাস এবং বিশিষ্ট মনীষী ও অধ্যাত্মবাদীদের দেশ তুরস্ক এখন আমেরিকা ও ইহুদিবাদীদের খোঁড়া গর্তে পড়ে যাবে, ভাবিনি।

বেলায়েতি সিরিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে পশ্চিমা মিডিয়া এবং আন্তর্জাতিক শক্তিগুলোর পূর্ব পরিকল্পিত পদক্ষেপ বলে মনে করেন।

তিনি বলেন, তারা সত্যকে বিকৃত করছে। এর আগে তারা পশ্চিমা জনমতের কাছে এই তথ্য দিয়েছে যে লেবানন যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল জিতেছে। এখন আবার দাবি করছে, সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী শীঘ্রই বাশার আল-আসাদের বৈধ সরকারের পতন ঘটাবে।

আন্তর্জাতিক বিষয়ে ইসলামী বিপ্লবের নেতার উপদেষ্টা বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল এবং এ অঞ্চলের আরব দেশের জানা উচিত-ইরান শেষ পর্যন্ত সিরিয়া সরকারকে সমর্থন করে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App