×

মধ্যপ্রাচ্য

ইরান আরো ছয় হাজার সেন্ট্রিফিউজ স্থাপন করবে, পরমাণু অস্ত্র তৈরির হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

ইরান আরো ছয় হাজার সেন্ট্রিফিউজ স্থাপন করবে, পরমাণু অস্ত্র তৈরির হুমকি

ছবি : সংগৃহীত

ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে আরও ছয় হাজারের বেশি সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে আইএইএ’র ৩৫ রাষ্ট্রের বোর্ড অব গভর্নরসের পাস করা এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় তেহরান অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাস হয়েছিল। ওই রেজুলেশন অনুসারে, তেহরানকে ভারামিন এবং তুরকুজাবাদে ইউরেনিয়াম কণার উপস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাকে সেই পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে হবে। তেহরানকে আইএইএ ইন্সপেক্টরদের সমস্ত ইরানি পারমাণবিক স্থানে প্রবেশাধিকারও প্রদান করতে হবে।

বৃহস্পতিবার অনুমোদিত প্রস্তাবনার আওতায়, ইরানের পারমাণবিক কার্যক্রমের আইএইএ-কে একটি ‘সম্পূর্ণ এবং হালনাগাদ মূল্যায়ন’ তৈরি করতে হবে, যা পরবর্তীতে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরা হতে পারে।

পশ্চিমা দেশগুলো বলছে, ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, কিন্তু এই পরিমাণের জন্য কোনো ব্যাখ্যা দেয়নি। ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম সাধারণত পারমাণবিক বোমা তৈরির জন্য ব্যবহার করা হয়, কারণ এটি অস্ত্র তৈরির প্রান্তিক মান, যেখানে ৯০ শতাংশ পরিশুদ্ধতা প্রয়োজন হয়।

ইরান বর্তমানে তার দুইটি ভূগর্ভস্থ কেন্দ্র, নাতাঞ্জ ও ফরডোতে এবং নাতাঞ্জে মাটির উপরের একটি পাইলট কেন্দ্রে ১০ হাজারেরও বেশি সেন্ট্রিফিউজ স্থাপন করেছে। এখন তারা আরও ছয় হাজার সেন্ট্রিফিউজ স্থাপন করতে চায়।

আইএইএর বোর্ড অব গভর্নরসের পাস করা রেজুলেশনের প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে তারা তাদের পরমাণু অস্ত্র তৈরির ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারেন।

এদিকে, ইরানি কর্মকর্তাদের এমন প্রতিক্রিয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমি সবকিছু করব, এবং এ জন্য যা কিছু প্রয়োজন, তার সব ব্যবহার করব।

এছাড়া, নেতানিয়াহু মঙ্গলবার জানান, ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের দিন থেকেই তারা ইরানকে লক্ষ্য করে আরও পদক্ষেপ নিবে, তবে এসব পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App