×

মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলায় ইসরায়েলে নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলায় ইসরায়েলে নিহত ৭

ইসরায়েলের উত্তরাঞ্চলে চালানো রকেট হামলায় ৫ জন থাই নাগরিক নিহত হয়েছে। ছবি : সংগৃহীত

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বড় ধরনের রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে। দেশটিতে পৃথক এই হামলায় ৭ জন নিহত হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলাও প্রাণহানির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে মারাত্মক হামলা। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের শহর মেটুলার কাছে রকেটের আঘাতে একজন ইসরায়েলি কৃষক এবং চারজন বিদেশি কৃষি শ্রমিক নিহত হয়েছেন বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন। পরে উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে একটি জলপাই বাগানে পৃথক হামলায় এক ইসরায়েলি নারী এবং তার প্রাপ্তবয়স্ক ছেলে নিহত হন।

হিজবুল্লাহ বলেছে, তারা হাইফার উত্তরে ক্রায়োট এলাকার দিকে এবং লেবাননের শহর খিয়ামের দক্ষিণে সীমান্তের ওপারে অবস্থিত মেটুলাতে ইসরায়েলি বাহিনীর দিকে রকেট নিক্ষেপ করেছে।

এদিকে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে চালানো রকেট হামলায় ৫ জন থাই নাগরিক নিহত হয়েছে বলে শুক্রবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আরো পড়ুন : ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেনির

মারিস সাঙ্গিয়ামপঙ্গসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, বৃহস্পতিবার মেটুলা শহরের কাছে প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে মনক্ষুণ্ন’ হয়েছেন। তিনি আরো বলেছেন, হামলায় অপর এক থাই নাগরিক আহত হয়েছেন। ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক বসবাস করছেন। কারণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির চেয়ে ইসরায়েলে মজুরি অনেক বেশি।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সারাদেশে ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা ইসরায়েলে নিহত ৭

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বড় ধরনের রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে। দেশটিতে পৃথক এই হামলায় ৭ জন নিহত হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলাও প্রাণহানির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে মারাত্মক হামলা। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের শহর মেটুলার কাছে রকেটের আঘাতে একজন ইসরায়েলি কৃষক এবং চারজন বিদেশি কৃষি শ্রমিক নিহত হয়েছেন বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন। পরে উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে একটি জলপাই বাগানে পৃথক হামলায় এক ইসরায়েলি নারী এবং তার প্রাপ্তবয়স্ক ছেলে নিহত হন।

হিজবুল্লাহ বলেছে, তারা হাইফার উত্তরে ক্রায়োট এলাকার দিকে এবং লেবাননের শহর খিয়ামের দক্ষিণে সীমান্তের ওপারে অবস্থিত মেটুলাতে ইসরায়েলি বাহিনীর দিকে রকেট নিক্ষেপ করেছে।

এদিকে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে চালানো রকেট হামলায় ৫ জন থাই নাগরিক নিহত হয়েছে বলে শুক্রবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মারিস সাঙ্গিয়ামপঙ্গসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, বৃহস্পতিবার মেটুলা শহরের কাছে প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে মনক্ষুণ্ন’ হয়েছেন। তিনি আরো বলেছেন, হামলায় অপর এক থাই নাগরিক আহত হয়েছেন। ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক বসবাস করছেন। কারণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির চেয়ে ইসরায়েলে মজুরি অনেক বেশি।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সারাদেশে ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App