×

মধ্যপ্রাচ্য

সিরিয়া নিয়ে ৩ প্রভাবশালী দেশের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

সিরিয়া নিয়ে ৩ প্রভাবশালী দেশের বৈঠক

সিরিয়া নিয়ে ৩ প্রভাবশালী দেশের বৈঠক। ছবি: সংগৃহীত

সিরিয়ায় উত্তেজনা কমাতে এবং একটি রাজনৈতিক প্রক্রিয়ার পথ প্রশস্ত করার জন্য ৩ প্রভাবশালী রাষ্ট্রের (তুরস্ক, রাশিয়া এবং ইরান) পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে বৈঠক করেছেন। হাকান ফিদান, সের্গেই ল্যাভরভ এবং আব্বাস আরাঘচি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। খবর আনাদোলুর।

মন্ত্রীরা সিরিয়ার নিরাপত্তা, রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং লেবাননে ইসরায়েলের হামলা যাতে বন্ধ হয় সেজন্য সংযমের আহ্বান জানান।

বৈঠকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশসহ সিরিয়ায় শান্তি বজায় রাখার ব্যাপারে গুরুত্ব আরোপের পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা প্রতিরোধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়।

আরো পড়ুন: চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত

সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়ার পুনরুজ্জীবনের জন্য তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে ফিদান সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা অর্জনে আস্তানায় অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ওপর জোর দেন। বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের হুমকি এবং সিরিয়ায় দায়েশ/আইএসআইএস তাদের হামলা বাড়াচ্ছে এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

ফিদান বলেন, সিরিয়ায় সংঘাত সমাধানে জাতিসংঘের নেতৃস্থানীয় ভূমিকা পালন করা উচিত।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালের শুরু থেকে একটি ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়, বাশার আল-আসাদ সরকার তখন বল প্রয়োগ করে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করে। বর্তমানে দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে প্রভাবশালী দেশ তুরস্ক, রাশিয়া এবং ইরান জাতিসংঘের অধিবেশনের অবকাশে বৈঠক করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App