ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা সাড়ে ৩৯ হাজার ছাড়াল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৮:২৯ এএম
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনার বর্বর হামলায় আরো ৩৫ জন নিহত হয়েছে। এই নিয়ে অবরুদ্ধ ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ৫০০। এই হামলায় আহত হয়েছেন আরো ৫৫ জন ফিলিস্তিনি। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গত ২৪ ঘণ্টার বোমা হামলায় ৩৫ জন হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন। চাপা পড়েছেন তাদেরকে গণনার মধ্যে ধরা হয়নি।
অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় ক্রমাগত হামলা করে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। যুদ্ধ শুরুর প্রায় দশ মাস, খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পড়ে আছে।
আরো পড়ুন : সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির!
গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের প্রায় ১ হাজার যোদ্ধা। এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা হত্যা করে ১ হাজার ২০০ ফিলিস্তিনিকে সেই সঙ্গে জিম্মি হিসেবে ২৪০ জনকে গাজায় ধরে নিয়ে যায় তারা।
অতর্কিত এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যা এখনও চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত প্রায় ১০ মাসের অভিযানে গাজায় মোট নিহত হয়েছেন ৩৯ হাজার ৪৮০ জন এবং আহত হয়েছেন ৯১ হাজার ১২৮ জন।
গত বছর অভিযান শুরুর পর থেকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়।
কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু থেকে মধ্যস্থতা করে আসছে ইসরায়েল ও হামাসের মধ্যে। এই তিন দেশের তৎপরতাতেই গত নভেম্বরে এক সপ্তাহের অস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। তারপর চলতি বছরের শুরু থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৎপরতা চালাচ্ছে তিন দেশ; কিন্তু এখন পর্যন্ত এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না।
