×

মধ্যপ্রাচ্য

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, ১৫ ফিলিস্তিনি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:২৬ এএম

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, ১৫ ফিলিস্তিনি নিহত

গাজার স্কুলে ইসরায়েলি সেনার হামলা। ছবি : রয়টার্স।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরো ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। বৃহস্পতিবার (১ আগস্ট) গাজা শহরের শেজাইয়া এলাকার একটি স্কুলে হামলা চালালে হতাহতের ওই ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সামরিক বাহিনী বলেছে, হামাস কমান্ডার এবং যোদ্ধাদের আস্তানা হিসাবে ব্যবহৃত স্কুলের মধ্যে একটি কম্পাউন্ডে কর্মরত যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলার আগে, সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার, নজরদারি এবং অতিরিক্ত বুদ্ধিমত্তাসহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছিল বলেও ইসরায়েল সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা রিপোর্ট করেছে, গাজা শহরের শুজাইয়া পাড়ার একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলো ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিল।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দালাল মুগরাবি স্কুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আল-আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন : সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির!

অবশ্য গাজার স্কুলগুলোতে ইসরায়েলের হামলা নতুন নয়। ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে। এর আগে নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি স্কুলে গত জুলাই মাসে ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত হয়েছিল।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরো ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৪৮০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই হামলায় আরো অন্তত ৯১ হাজার ১২৮ জন ব্যক্তিও আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App