×

গণমাধ্যম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

ছবি : সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আরো পড়ুন : রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবনে খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

নেতৃদ্বয় বলেন, একজন দৃঢ়চেতা, সাহসী ও আপোষহীন নেত্রী হিসেবে তিনি দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন প্রজন্মের পর প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনলাইন এডিটরস অ্যালায়েন্স নেতারা আরো বলেন, একজন জনপ্রতিনিধি ও রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App