×

গণমাধ্যম

সংঘর্ষে সাংবাদিক আহত, নিরাপত্তা নিশ্চিতে ডিআরএফের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৮:৩৩ এএম

সংঘর্ষে সাংবাদিক আহত, নিরাপত্তা নিশ্চিতে ডিআরএফের আহ্বান

জাপা ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ভোরের কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ সরকার। ছবি : ভোরের কাগজ

পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক মাল্টিমিডিয়া সাংবাদিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ)।

গত শুক্রবার ও শনিবার (৩০ আগস্ট) জাপা ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আহত হন।

তাদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়, ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহমুদ আল-মামুন মারুফ, ভোরের কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ সরকার, একুশে টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার মহিউদ্দিন রিপন এবং বাংলানিউজ২৪-এর ফটোগ্রাফার মুজিবুর রহমানসহ আরো অনেকে।

আরো পড়ুন : জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষে ভোরের কাগজের সাংবাদিক মারুফ আহত

ডিআরএফ মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। তাই মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

একইসঙ্গে সাংবাদিকদের জন্য নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে বলেও সংগঠনটির দাবি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App