×

গণমাধ্যম

৯ বছর পর দেশে ফিরলেন সাংবাদিক ফজল আনসারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পিএম

৯ বছর পর দেশে ফিরলেন সাংবাদিক ফজল আনসারী

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। ছবি: সংগৃহীত

দেশ ছেড়ে যাওয়ার ৯ বছর পর আবারো ফিরলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিক ফজল আনসারীর প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় জাতীয় প্রেসক্লাব এক সংবর্ধনা ও মতবিনিময় সমাবেশের আয়োজন করা হয়েছে।

 সমালোচনামূলক সাংবাদিকতার কারণে ২০১৫ সালের জানুয়ারিতে মুশফিকে নির্বাসিত করা হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদক ছিলেন তিনি। এছাড়া বার্তা সংস্থা ইউএনবিসহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ফজল আনসারী। ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্টও।

বিশ্বখ্যাত ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায় ওয়ার্কএক্সিপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন ফজল আনসারী। তিনি জাস্টনিউজবিডির সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে একটি অনুষ্ঠান অ্যাঙ্কর করেছেন, পাশাপাশি এনটিভিতে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘হ্যালো এক্সেলেন্সি’ হোস্ট করেছেন, যেখানে অসংখ্য রাষ্ট্রদূত এবং বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি থাকতেন।

আরো পড়ুন : হাছান মাহমুদ ও প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App