×

সাহিত্য

কালজয়ী বাংলা সাহিত্যিক শংকর আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

কালজয়ী বাংলা সাহিত্যিক শংকর আর নেই

ছবি: সংগৃহীত

না ফেরার দেশে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক ‘চৌরঙ্গী’ উপন্যাসের স্রষ্টা মণিশংকর মুখোপাধ্যায়, যার লেখক-নাম ছিল ‘শংকর’।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কলকাতার ইএম বাইপাস এর ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'সাহিত্য অ্যাকাডেমি' ও 'বঙ্কিম পুরস্কার' পাওয়া এই সাহিত্যিক। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি রেখে গেছেন দুই কন্যা, পরিবারের অন্য সদস্য, নিকট আত্মীয় এবং অসংখ্য গুনগ্রাহীদের। জানা গেছে, বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হয়েছেন এই বিখ্যাত সাহিত্যিক। এর পাশাপাশি ছিল ফুসফুসে সংক্রমণ। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। 

আসল নাম মণিশংকর মুখোপাধ্যায় হলেও সাহিত্যের অঙ্গনে তিনি শংকর নামেই বিখ্যাত ছিলেন। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

দায়ীরা কি পার পেয়ে যাবে?

হামে শিশুমৃত্যু দায়ীরা কি পার পেয়ে যাবে?

প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সড়কে ধস প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App