×

লাইফ স্টাইল

বৃষ্টির দিনে ঘুম ঘুম ভাব হয় যেসব কারণে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম

বৃষ্টির দিনে ঘুম ঘুম ভাব হয় যেসব কারণে

ছবি: সংগৃহীত

বৃষ্টির দিনে প্রায় সবারই ঘুম ঘুম লাগে। এমন ঘটার কারণ ব্যাখ্যা করতে বিশেষজ্ঞরা বলছেন পরিবেশগত কারণ শরীরে হরমোনজনিত পরিবর্তন ঘটায়। যে কারণে বৃষ্টির দিনে ঘুমিয়ে পড়ার প্রবণতা বেড়ে যায়।

আসুন এক নজরে জেনে নিই, বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার পেছনে লুকিয়ে থাকা কিছু কারণ-

১. শব্দ ও ছন্দ: বৃষ্টির শব্দকে ‘হোয়াইট নয়েজ’ বলা হয়, যা নিয়মিত এবং মৃদু। এই শব্দ মস্তিষ্ককে প্রশান্ত করে ও অন্যান্য বিরক্তিকর শব্দ ঢেকে দেয়। ফলে মন ও শরীর শিথিল হয় এবং ঘুমানোর অনুভূতি আসে।

২. কম আলো: বৃষ্টির দিনে সূর্যালোক কম থাকে। অন্ধকার বা মেঘলা পরিবেশ মনে ক্লান্ত ও ঘুমের অনুভূতি জাগায়।

৩. মেলাটোনিন হরমোনের নিঃসরণ: আকাশ মেঘলা থাকায় সূর্যের আলো পৃথিবীতে তেমন পৌঁছায় না। এমন পরিবেশে মস্তিষ্ক মেলাটোনিন হরমোন বেশি নিঃসরণ করে। এ হরমোন আমাদের চোখে ঘুম এনে দেয়।

৪. তাপমাত্রার পরিবর্তন: বৃষ্টির দিন আবহাওয়া হঠাৎ ঠান্ডা ও শীতল হয়ে ওঠে। এটি শরীরের ‘রেস্ট মোড’ সক্রিয় করে। এতে আমাদের শরীরও শীতল হয়ে ওঠে। তাছাড়া ঠান্ডা পরিবেশে ঘুমাতে বেশি আরামবোধ হওয়ায় চোখে নেমে আসে প্রশান্তির ঘুম।

৫. মানসিক প্রশান্তি ও অলসতা: বৃষ্টির দিনে অনেকেই বাইরে বের হন না, খুব প্রয়োজন না হলে অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলেন। মন ও শরীর দুটোই অলস হয়ে পড়ে। এতে ঘুম আসার সম্ভাবনা বাড়ে।

বৃষ্টির দিনে শীতল পরিবেশ, নরম আলো, শান্ত শব্দ ও অলস পরিবেশ সব মিলিয়ে ঘুমের আদর্শ পরিবেশ তৈরি করে। এতে ঘন ঘন হাই তোলা আর হঠাৎ ঘুমিয়ে পড়ার প্রবণতা তৈরির প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

জ্বালানি-বিদ্যুৎ সংকট বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি হামলার অভিযোগ, নিহত ৭

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি হামলার অভিযোগ, নিহত ৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App