×

আইন-বিচার

ডিসিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:১৭ পিএম

ডিসিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

ছবি : সংগৃহীত

জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা এবং সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা রয়েছে, তা সর্বদা স্মরণে রাখতে হবে। একই সঙ্গে তিনি ডিসিদের সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

সম্মেলন উপলক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) এক সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ডেপুটি কমিশনারদের (ডিসি) রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, বা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনার (ডিসি) এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হাম উপসর্গে আরো  তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

যাত্রী কল্যাণ সমিতি এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App