×

আইন-বিচার

হাইকোর্টে সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন নাকচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৩:১৪ পিএম

হাইকোর্টে সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন নাকচ

একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা এক হত্যা মামলায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ।

আরো পড়ুন : ড. ইউনূসের শাসনামলে ৪৯৬ সাংবাদিক নির্যাতন, জামিন সংকটে অনেকে

তার পক্ষে করা জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল এই রুল জারি করা হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর মোজাম্মেল বাবু আত্মগোপনে ছিলেন। ওই বছরের ১৬ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে নাজমুল হাসান পাপন

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে নাজমুল হাসান পাপন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App