×

আইন-বিচার

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

দেশব্যাপি প্রাণীর ওপর নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় তা বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার  এ নোটিশ পাঠান।

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হয়েছে।

নোটিশে বাগেরহাটে খান জাহান আলীর মাজার এলাকায় একটি জীবিত কুকুরকে কুমিরের সামনে ছুঁড়ে দেওয়ার ঘটনাকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

এছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিড়াল হত্যা, কাটাবনে পশু-পাখির মৃত্যু এবং দেশের বিভিন্ন স্থানে কুকুর-বিড়ালের ওপর নির্যাতনের ঘটনাগুলোকেও নোটিশে তুলে ধরা হয়েছে।

নোটিশে প্রাণী সুরক্ষায় ২১টি সুপারিশ উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রাণী কল্যাণ আইন-২০১৯ সংশোধন করে শাস্তির মাত্রা বৃদ্ধি, প্রাণী খাদ্যের ওপর থেকে ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহার এবং ‘জাতীয় প্রাণী কল্যাণ কর্তৃপক্ষ’ নামে একটি স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠন।

এছাড়া প্রাণী নির্যাতন প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স ও ‘প্রাণী পুলিশ সেল’ গঠন, প্রতিটি এলাকায় প্রাণীদের জন্য কবরস্থান ও সরকারি এনিমেল হোটেল স্থাপন, সরকারি পশু হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা চালু এবং বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদানসহ নানা প্রস্তাব রাখা হয়েছে।

নোটিশে আরো বলা হয়েছে, জরুরি সহায়তার জন্য ৯৯৯ নম্বরের মাধ্যমে প্রাণীদের জন্য ২৪ ঘণ্টার রেসকিউ সেবা চালু এবং স্কুল-কলেজের পাঠ্যক্রমে প্রাণী কল্যাণ বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশে উল্লেখ করেন, বাগেরহাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশ বাস্তবায়নে ৩০ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির অভিযানে গ্রেফতার ১১২

ডিএমপির অভিযানে গ্রেফতার ১১২

চট্টগ্রামে যানজট নিরসনে ৩৮ ব্রিজ নির্মাণ পরিকল্পনা

চট্টগ্রামে যানজট নিরসনে ৩৮ ব্রিজ নির্মাণ পরিকল্পনা

ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে ‘অপপ্রচার’ করায় কারাদণ্ড

ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে ‘অপপ্রচার’ করায় কারাদণ্ড

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক কাউন্সিলরের, আহত ১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক কাউন্সিলরের, আহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App