×

আইন-বিচার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিনের আদেশের পর তার মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।

এর আগে গত রবিবারও জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যাকাণ্ড এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা চারটি মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।

আরো পড়ুন : সাংবাদিক আনিস আলমগীরের জামিন

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ওই মামলার পাশাপাশি আরো চারটি মামলা দায়ের করা হয়। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটি রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

এছাড়া একই অভিযোগে ২৫ আগস্ট ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি।

এর আগে গত ৪ আগস্ট প্লট জালিয়াতির মাধ্যমে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন খায়রুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে।

এসব মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। গত বুধবার দুদকের মামলাটি ছাড়া বাকি চার মামলার শুনানি শেষ হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার দায়িত্ব কার্যকর হয়। পরবর্তীতে ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।

অবসরের পর তাকে তিন দফায় বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App