×

আইন-বিচার

এজলাসের ছবি তোলায় আটক, পরে জুলাই আন্দোলনের মামলায় কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

এজলাসের ছবি তোলায় আটক, পরে জুলাই আন্দোলনের মামলায় কারাগারে

সাগর দেওয়ান। সংগৃহীত ছবি

এক ফল ব্যবসায়ীকে আদালতের এজলাসে ছবি তোলায় আটক করা হয়েছে। পরে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত সোমবার জামিন আবেদন নাকচ করে সাগর দেওয়ান নামের ওই ব্যক্তিতে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাগরের আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার এজলাসের ছবি তোলায় তাকে আটক করা হয়। তার মোবাইলও জব্দ করা হয়।

“সাধারণ মোবাইল জব্দ করলে ২/৩ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাকে ছেড়ে না দিয়ে আজ জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

“আমরা তার জামিন আবেদন করি। আদালত শুনানি শেষে আদেশ অপেক্ষমান রাখে। পরে নামঞ্জুরের আদেশ দেন।”

এ আইনজীবী বলেন, সাগরের সঙ্গে তার বড় ভাই শাওনকেও আটক করা হয়েছিল। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে সাগরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন কোতয়ালি থানার এসআই জয়দেব শর্মা।

সাগরকে কোথা থেকে আটক করা হয়েছে, আবেদনে তা বলেননি তিনি। জানতে চাইলে মোবাইল ফোনে তিনি বলেন, "তাকে বাদামতলী থেকে গ্রেপ্তার করা হয়।"

পরে আদালতে ঘটে যাওয়া তথ্য জানালে তিনি স্বীকার করেন যে সাগরকে ঢাকার সিএমএম আদালত থেকে আটকের পরে জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাগরের বিরুদ্ধে হত্যাচেষ্টার সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে বলেন, “নো, কমেন্টস।"

জুয়েল রানার আদালতের বেঞ্চ সহকারী আবু শাহিন রোববার বলেছিলেন, “বিচারক দেখেন একজন এজলাসের ছবি তুলছে, ভিডিও করছে। পুলিশকে মোবাইল জব্দের নির্দেশ দেন। এসময় তার সাথে আরেকজনও ছিল। মোবাইল বিচারকের কাছে নিয়ে আসা হয়। বিচারক মোবাইল চেক করে দেখেন, ‘জেল-জুলুম লীগ’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে সে ছবি সেন্ট করেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করে মামলা দায়েরের নির্দেশ দেন।”

রোববার আদালতে থেকে প্রিজনভ্যানে নেওয়ার পথে সাগর সাংবাদিকদের বলেন, তার এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন, তিনি এখন কোথায়। তখন আদালতের ছবি তুলে তাকে পাঠিয়েছেন। ‘ভুলবশত’ এজলাসের ছবি তুলেছিলেন।

সাগরকে যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, সেটি দায়ের করা হয়েছিল কবি নজরুল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসিব সরকারকে হত্যাচেষ্টার অভিযোগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App