×

আইন-বিচার

শেখ হাসিনা-কামালকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

শেখ হাসিনা-কামালকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে জাহাজবাড়ি হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য ৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২২ ফেব্রুয়ারি) আদালতের দুই সদস্যের বিচারিক প্যানেলকে নেতৃত্ব দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় মোট আটজন আসামি রয়েছে। ট্রাইব্যুনালে তাদের হাজির হওয়ার নির্দেশ থাকলেও দুজন গ্রেপ্তার থাকায় বাকি পলাতকদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন, সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতকরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

আরো পড়ুন : আজ সালমান-আনিসুলের প্রথম সাক্ষ্য গ্রহণ

মামলার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এবং আবদুস সাত্তার পালোয়ান।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুর এলাকায় জাহাজবাড়ি নামে পরিচিত বাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’-এর নামে অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। এরপর ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈশ্বরদীতে ছাত্রনেতা সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

ঈশ্বরদীতে ছাত্রনেতা সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

তেল কালোবাজারিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ইঙ্গিত আইনমন্ত্রীর

তেল কালোবাজারিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ইঙ্গিত আইনমন্ত্রীর

রামেক হাসপাতালে হামে তিনজনের মৃত্যু

রামেক হাসপাতালে হামে তিনজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App