×

আইন-বিচার

আজ মানবতাবিরোধী অপরাধে সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

আজ মানবতাবিরোধী অপরাধে সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। জুলাই-আগস্টে কারফিউ জারি করে ছাত্র-জনতার আন্দোলন দমন ও গণহত্যায় উসকানির অভিযোগে এই বিচার কার্যক্রম শুরু হলো।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় অভিযুক্ত সালমান এফ রহমান ও আনিসুল হক বর্তমানে কারাগারে রয়েছেন। আজ সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আসামিদের উপস্থিতিতেই প্রসিকিউশন ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপর মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা রয়েছে।

আরো পড়ুন: প্রার্থীদের প্রচারের ডামাডোল শেষ, এখন ভোটের অপেক্ষা

আরো পড়ুন: আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

আরো পড়ুন: পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এর আগে গত ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন। একই আদেশে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে চলমান ছাত্র-জনতার আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। আন্দোলন দমনে নেওয়া পদক্ষেপ নিয়ে ১৯ জুলাই তারা ফোনে আলোচনা করেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্র ও প্ররোচনায় দেশজুড়ে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ে, অথচ নির্যাতন বন্ধে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ২৩ জুলাই মিরপুরে হত্যাকাণ্ড, ২৮ জুলাই মিরপুর ১০ এলাকায় মারণাস্ত্র ব্যবহার, ৪ আগস্ট মিরপুর-১-এ ১২ জন নিহত হওয়া এবং ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে মিরপুর-২, ১০ ও ১৩ নম্বর এলাকায় ১৬ জনের প্রাণহানির ঘটনাগুলো তাদের পরিকল্পনা ও নির্দেশনার ফল।

গত বছরের ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এসব অভিযোগ আমলে নেন। একই দিনে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে ফরমাল চার্জ দাখিল করে। বর্তমানে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন একসময়ের প্রভাবশালী এ দুই নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App