×

আইন-বিচার

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদে দায়মুক্তি আইন অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে জুলাই-আগস্টে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চলমান ও সম্ভাব্য মামলার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, জুলাই ও আগস্ট মাসে রাজনৈতিক প্রতিরোধের প্রেক্ষাপটে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো সরকার প্রত্যাহার করবে। এ ছাড়া এ ধরনের ঘটনায় নতুন করে কোনো মামলা করা হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা হয়েছে কি না, তা সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট সব মামলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো আন্দোলনে অংশ নেওয়া নাগরিকদের আইনি হয়রানি থেকে সুরক্ষা দেওয়া এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App