×

আইন-বিচার

প্লট দুর্নীতি

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আজমিনা সিদ্দিককে অবৈধভাবে সরকারি জমি দেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে রোববার (৩০ নভেম্বর)।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হবে। পরে তাকে জেরা করবেন মামলার একমাত্র গ্রেপ্তার আসামি খুরশিদ আলমের আইনজীবী।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ১০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরো পড়ুন : প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

আসামির তালিকায় শেখ হাসিনা ও আজমিনা সিদ্দিকসহ রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

একই অভিযোগের অন্য তিনটি মামলায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App